সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিএসসি কনফারেন্স হল রুমে 5th Animal Welfare Workshop in Bangladesh, 2024 শিরোনামে এক আর্ন্তজাতিক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ

২৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় International Society for Applied Ethology (ISAE) এর সহযোগিতায় উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

উক্ত আর্ন্তজাতিক ওয়ার্কসপ আয়োজক কমিটির আহবায়ক পবিপ্রবি'র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এর প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগ এর অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Country Liaison (Bangladesh) of ISAE| Guest of Honour হিসেবে বক্তব্য উপস্থাপন করেন Professor Dr. Janice Siegford (Recorded speech), Department of Animal Science, Michigan State University, USA, and President of ISAE and Dr. Oluwaseun Iyasere Durosaro (recorded speech), ISAE Development Office|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) এললএ অনুষদের ডিন প্রফেসর জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর পরিচালক ডা. মো: লুৎফুর রহমান এবং বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন, ঢাকা এর আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার।

প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাষ্ট্রোলজিস্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন : বাবুল আক্তারের জামিন

তিনি বলেন, মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের খাদ্য প্রাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। প্রানীদের রক্ষায় বিশ্বের বিভিন্ন রাস্ট্রের মানুষ তাদের বিভিন্ন প্রণীদের সুচিকিৎসা এবং সংরক্ষণের বিষয়গুলো তিনি দৃষ্টান্ত হিসেবে বক্তব্যে তুলে ধরেন।

ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, মেধা সম্পন্ন জাতি গঠন ও বৈদেশিক আমদানি নির্ভরতা হ্রাসে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান অপরিসীম। প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বণ্টন-প্রক্রিয়া অন্যান্য খাতের চেয়ে ভিন্ন ও জটিল। এ প্রক্রিয়া সমন্বিতভাবে আমরা গড়ে তুলতে না পারলে জনস্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যাবে। নতুন নতুন রোগের উদ্ভব হবে। সমন্বিত ব্যবস্হাপনা করা না হলে মারাত্মক রোগ ও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই প্রাণিসম্পদের উন্নয়নের জন্য এর সঙ্গে জড়িত সবাইকে একত্রে সমন্বিত হয়ে কাজ করতে হবে।

তিনি আমাদের দেশের প্রাণিদের কল্যাণে ও খাদ্য নিরাপত্তা সর্ম্পকে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ওয়ার্কসপের ডোনার এজেন্সী, আয়োজক কমিটি, অতিথিবৃন্দ এবং অংশগ্রহনকারী সকলকে ধণ্যবাদ জ্ঞাপন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা