সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাকা কলেজ আজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে হামলার ঘটনায় ‘মেগা মানডে’ ঘোষণা দিয়েছেন কলেজ দুটির শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বুটেক্স-পলিটেকনিক সংঘর্ষ, আহত ২৮

রোববার (২৪ নভেম্বর) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সব শিক্ষার্থীকে বাইরের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : শপথ নিলেন সিইসি ও কমিশনার

এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ বলেন, ‘অনিবার্য কারণবশত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করা হলো। কলেজ বাস ছাত্র আনার জন্য যাবে না।’

মূলত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় অবহেলার অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগের চেষ্টা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা