সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। "একটি পরিচ্ছন্ন পরিবেশ সুখ এবং শান্তি বৃদ্ধি করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'লেট'স ক্লিন আওয়ার ক্যাম্পাস' র‌্যালির মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

আরও পড়ুন : অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১১০ একর ভূমি নিয়ে গড়ে ওঠা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সবুজ সমারোহে ঘেরা মায়ার চাদরে জড়ানো প্রাকৃতিক দৃষ্টিনন্দনে ভরপুর এ ক্যাম্পাস মুগ্ধ করবে যে কাউকে। রয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থলও।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে পবিপ্রবি ক্যাম্পাসে বসবাস করে প্রায় ৭ হাজারের মতো মানুষ। পবিপ্রবি'র বিশাল এই পরিবারের ব্যবহার করা বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে যত্রতত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসনের ছিলনা কোন সুনির্দিষ্ট নির্দেশনা কিংবা সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে যত্রতত্র পড়ে থাকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক পদার্থ, পলিথিনসহ নানারকম ময়লা-আবর্জনা। যা সৃষ্টি করছে দুর্গন্ধ, নষ্ট করছে মাটির উর্বরতা এবং ব্যাঘাত ঘটাচ্ছে পরিচ্ছন্ন পরিবেশের। উপরন্তু পরিবেশের মারাত্মক বিপর্যয় ও হুমকির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আরও পড়ুন : বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় টিএসসির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সামনে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ড. কাজী রফিকুল ইসলাম ।

র‌্যালিতে অংশ নেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রোভার মেট২৪ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শরীর চর্চা বিভাগ এর উপ পরিচালক মোঃ আবু হানিফ প্রমুখ। এ র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন।

র‌্যালি শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান বলেন, বর্তমান উপাচার্য মহোদয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয় এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছি।’ এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি ' আসুন আমাদের ক্যাম্পাস আমরা পরিষ্কার করি' এই বার্তাটা সবাইকে দিতে চাই।

আরও পড়ুন : ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আরো সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাস যাতে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য শিক্ষক - শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ক্যাম্পাসে ময়লা পরিস্কার করবে। আর সুন্দর পরিবেশ হলেই লেখাপড়ায় মন বসবে। এ বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল করার উদ্দেশ্যেই শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। সবাই মিলে প্রচেষ্টা চালালে পবিপ্রবি ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা