আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের ১২তম দিনে ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হানার পর থেকেউদ্ধার অভিযানের সাথে চলছে ত্রাণ সহায়তাও।

জাতিসংঘের ৬টি সংস্থা থেকে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে ১৭৮টি ট্রাক তুরস্ক থেকে সিরিয়ায় গিয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেলের উত্তরা স্টেশন চালু

ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ ভূমিকম্পে মোট ৫০ হাজার ৫৭৬টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে গত ১০০ বছরে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে ঘোষণা করা হয়েছে। এতে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

আরও পড়ুন : তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

ধ্বংসস্তূপ পরিষ্কার করতে উল্লেখযোগ্য সময় লেগে যাবে বলে জানান ইউনিয়ান অব চেম্বারস অব তুর্কি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (টিএমওবিবি) সভাপতি ইয়ুপ মুহকু।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ভোরে সিরিয়া এবং তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।

আরও পড়ুন : ইতিহাসের এই দিনে কবি জীবনানন্দ দাশের জন্ম

তার আগে ১৯৩৯ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা