আন্তর্জাতিক

তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের গোরনো-বাদাখশান প্রদেশে ভয়াবহ তুষারধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটানায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, শুধু বৃহস্পতিবারই ছোটো বড় ৬৯টি তুষারধসের ঘটনা ঘটেছে।

গোরনো বাদাখশানের রাজধানী খোরোগ ও তার আশপাশের এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত ১৭ জনকে মধ্যে ১৩ জনই খোরোগের বাসিন্দা। বাকি ৪ জন আশপাশের এলাকার।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

টানা তুষারধসে আহতও হয়েছেন অনেকে। পার্বত্য এলাকার কয়েক ডজন বাড়িঘর চাপা পড়েছে তুষারের স্তুপের তলায়।

উদ্ধার অভিযান চালাচ্ছেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। তারা জানান, খোরোগের সংলগ্ন এলাকা ইশকোশিমে দুই জন তরুণী এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বেড়েছে ডিম ও মুরগির দাম

দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তুষারধসে ঘরবাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এ কারণে সব আন্তর্জাতিক রুটে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ৪ শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

গোর্নো-বাদাখশানের প্রাদেশিক রাজধানী খোরোগের মেয়র শহরটির ৩০ হাজার বাসিন্দাকে ভারি তুষারপাত ও বৃষ্টির মধ্যে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা