ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারী বর্ষণে তাজিকিস্তানে ভূমিধস, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার মধ্য অঞ্চলের দেশ তাজিকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

মূলত ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস ও পাথর পতিত হওয়াসহ বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। এছাড়া দেশটিতে আরও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে সোমবার মধ্য এশিয়ার এই দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

তাজিকিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

রোববার (২৭ আগস্ট) এই অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে প্রায় ১২ টি জেলায় ‘কাদা ধস, পাথর পতিত হওয়াসহ ভূমিধস’ হয়েছে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে গতকাল প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং ১৩ জন মারা গেছে। যার মধ্যে ১১ জন ভাহদাত এবং দুইজন রুদাকি জেলায় মারা গেছেন।

আরও পড়ুন: ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নানগাগওয়া

তাজিকিস্তানে আরও ভূমিধসের ‘উচ্চ ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্রসঙ্গত, মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তান হচ্ছে সবচেয়ে দরিদ্র। এছড়া দেশটি প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতেও রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা