সংগৃহীত
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্তে ৩ মার্কিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩ মেরিন সেনা নিহত হয়।

আরও পড়ুন: ইউক্রেনে বিমান সংঘর্ষে ৩ পাইলট নিহত

রোববার (২৭ আগস্ট) অস্ট্রেলিয়ার তিউই দ্বীপপুঞ্জে উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনায় আহত হয়ে আরও ২০ মার্কিন মেরিন সেনা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তাদের মধ্যে অন্তত ৫ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মার্কিন মেরিন সেনাদের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: ভারতের পশ্চিমবঙ্গে বিস্ফোরণ, নিহত ৭

মেরিন রোটেশন ফোর্স-ডারউইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অন্য ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়েছে।

এতে বলা হয়, এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি ২৩ মার্কিন মেরিন সেনাকে বহন করে নিয়মিত অনুশীলনের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেছেন, ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের তিউই দ্বীপপুঞ্জের কাছে রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: নাইজারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়া-২০২৩ চলাকালীন এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন দুর্ঘটনাকবলিত অসপ্রেতে কোনও অস্ট্রেলীয় সেনা সদস্য ছিলেন না।

এর আগে, এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, সরকার ও প্রতিরক্ষা হিসেবে আমাদের প্রধান ফোকাস হলো দ্রুতগতিতে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং এ কঠিন সময়ে সব ধরনের সমর্থন ও সহায়তা নিশ্চিত করা।

স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের প্রায় আড়াই হাজার সৈন্য ঐ মহড়ায় অংশ নেয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান ২ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গত কয়েক বছরে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির মুখে নিজেদের মাঝে সামরিক সহযোগিতা জোরদার করেছে।

গত মাসে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ কুইন্সল্যান্ড উপকূলে সমুদ্রে বিধ্বস্ত হয়। দ্বিপাক্ষিক মহড়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনায় ৪ অস্ট্রেলীয় সেনা নিহত হন। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা