ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: উড়োজাহাজ বিধ্বস্তে ৩ মার্কিন সৈন্য নিহত

রোববার (২৭ আগস্ট) সকালের দিকে জেলার দত্তপুকুর এলাকায় ওই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন।

ভারতের ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফায়ার ব্রিগেড কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ওই এলাকার কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে বিমান সংঘর্ষে ৩ পাইলট নিহত

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায় সকাল ১০টা ৪০মিনিটের দিকে একটি দোতলা বাড়ির ভেতরে বিস্ফোরণ ঘটেছে।

বাড়িটিতে একটি আতশবাজির অবৈধ কারখানা ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও দত্তপুকুর এলাকার বিধায়ক রথীন ঘোষ বলেন, বিস্ফোরণের এই ঘটনায় সাত বা আটজন মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়েছেন।

আরও পড়ুন: নাইজারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

রথীন ঘোষ বলেন, জেলার পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, সাত বা আটজন মারা গেছেন এবং পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করব। যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে আতশবাজি মজুত করা হয়েছিল।

এখানে আতশবাজি তৈরি করা হতো না। এর প্রধান উৎপাদন কেন্দ্র ছিল নীলগঞ্জের নারায়ণপুর এলাকায়। যা এখান থেকে অনেক দূরে। নারায়ণপুরের সব আতশবাজির কারখানা বন্ধ করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে একই ধরণের কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসে রাজ্যের মেদিনীপুরের এগ্রা এলাকার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ৭ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন নারী ছিলেন।

এছাড়া একই মাসে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি আবাসিক এলাকায় অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: ইরানে দুর্ঘটনায় ১০ পর্বতারোহী নিহত

২০২২ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালি এলাকার মোহনপুর গ্রামের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও দুজন আহত হন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা