ছবি-সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে আসছে কেনাকাটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ সবসময় নতুন ফিচার নিয়ে আলোচনায় আসে। এবার জনপ্রিয় এ অ্যাপে আসছে কেনাকাটার সুবিধা নিয়ে নতুন ফিচার।

আরও পড়ুন: আইফোন কিনতে ১৭ ঘণ্টা দাঁড়িয়ে যুবক!

এ ফিচারের নাম ‘ফ্লোস’। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করা যাবে। ট্রেনের টিকিট থেকে শুরু করে খাবার অর্ডার করা কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্টও নেয়া যাবে।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে বলেছে, ব্যবহারকারীরা তাদের কার্টে পণ্য বা সেবা যোগ করবেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এ ফিচার পেতে মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে হবে। এর মাধ্যমে অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

এ ফিচারটি জানিয়েছে, ‘ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। ব্যবহারকারীদের অ্যাপের ভেতরেই আরো সেবা ও সুবিধা দেওয়া হবে। বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসায়ীদের সাথে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করা হবে।’

শীঘ্রই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা