সংগৃহীত ছবি
খেলা

ফাইনাল খেলছেন ফিজ

স্পোর্টস ডেস্ক : অনুশীলন করার সময় বল লেগে মাথায় আঘাত পান মোস্তাফিজুর রহমান। সেই চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই পেসার। যদিও তারকা এই পেসারকে ছাড়াই রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা।

আরও পড়ুন: প্লে অফে চট্টগ্রাম

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জনিয়েছেন আগামী শুক্রবার (১লা মার্চ ) শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ।

বিসিবি চিকিৎসক জানান, 'মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।'

আরও পড়ুন: ব্রাজিল তারকার কারাদণ্ড

কিন্তু এরপরেও তাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকির মাঝে যায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলেছে তাকে ছাড়াই। তাতে অবশ্য কুমিল্লার জয় পেতে সমস্যা হয়নি। রংপুরকে ৬ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: প্লে-অফে তামিমের বরিশাল

প্রসঙ্গত, গত রোববার বিপিএলের চট্টগ্রাম পর্বে দলীয় অনুশীলন চলাকালে বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের হিট করা বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে জানানো হয়, মুস্তাফিজ নিরাপদেই আছেন। অভ্যন্তরীন কোনো চোটে পড়তে হয়নি তাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা