সংগৃহীত
খেলা

প্লে অফে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে বড় কোন তারকা ছাড়াই চমক দেখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগ পর্বে শেষ ম্যাচে খুলনাকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

আরও পড়ুন : বিপিএলে রাসেল-নারিন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম। এতে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় খুলনা। ৮ বলে ৬ রান করে আউট হন পারভেজ ইমন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি ‍দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয়, ২১ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন হোপ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে রান আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর উইকেটে মিছিলে যোগ দেন আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয় (৭), ‍পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩)।

কিন্তু এক প্রান্ত থেকে রান তুলতে থাকেন জেসন হোল্ডার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

আরও পড়ুন : হেরে রেকর্ড গড়ল ঢাকা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা