সংগৃহীত
খেলা

ব্রাজিল তারকার কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজকে ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের কারাদ্ণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করে বার্সেলোনার একটি আদালত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার একটি নাইটক্লাবে এক যুবতী নারীকে ধর্ষণ করেছেন তিনি।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সেই ঘটনায় অভিযুক্ত আলভেজের ৯ বছরের কারাদণ্ড দেওয়ার দাবি করেছেন স্টেট প্রসিকিউটর। আর অভিযোগকারী সেই নারী ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন ব্রাজিলিয়ানের। অপরদিকে আলভেজকে খালাসের আবেদন জানিয়েছেন তার আইনজীবী। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আলভেজের ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ আদায়ের কথা জানিয়েছেন।

আরও পড়ুন : প্লে অফে চট্টগ্রাম

গত বছরের জানুয়ারিতে এই অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে আছেন আলভেজ। বারবার জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়ার শঙ্কায় তাকে জামিন দেয়নি আদালত। আইন অনুযায়ী, আলভেজকে দেশেও ফিরিয়ে নিতে পারবে না ব্রাজিল কর্তৃপক্ষ।

অভিযোগে হয়রানির শিকার সেই নারী জানান, তিনি আলভেজের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই নৃত্য করেছেন এবং নাইটক্লাবের শৌচাগারে প্রবেশ করেছেন। কিন্তু পরবর্তীতে বের হয়ে যেতে চাইলে আলভেজ তাকে বের হতে দেয়নি। এ সময় তাকে অপমান ও চড় দেন আলভেজ। একইসঙ্গে ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন ব্রাজিলিয়ান ফুটবলার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা