খেলা

চার কোটি টাকা প্রতারণার শিকার হরভজন!

স্পোর্টস ডেস্কঃ

চার কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এ ঘটনায় চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন হরভজন। ব্যক্তিগত কারণেই এবার তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলবেন না বলে জানা গেছে। এর মধ্যে প্রতারিত হলেন তিনি।

জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত আলাপ হয়েছিল তার। এরপর ২০১৫ সালে সেই ব্যবসায়ীকে চার কোটি টাকা ধার দিয়েছিলেন ভারতের এই সাবেক স্পিনার।

গত পাঁচ বছর ধরে হরভজন একাধিকবার তাগাদা দিলেও সেই ব্যবসায়ী এক টাকাও পরিশোধ করেননি। এর পর গত মাসে ২৫ লাখ টাকার চেক হরভজনকে দেন সেই ব্যবসায়ী। কিন্তু সেই চেক বাউন্স করে। তার পরই জি মহেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন তিনি।

এরই মধ্যে নীলঙ্কারাই-এর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের কাছে পিটিশনের কপি পৌঁছেছে। জি মহেশের নামে সমন জারি হয়েছে বলেও জানা যাচ্ছে।

সান নিউজ/ বি.এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা