সেঞ্চুরির রেকর্ড করলো রোনালদো!
খেলা

সেঞ্চুরির রেকর্ড করলো রোনালদো!

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ভক্তরা তার ৯৯টি গোলের পর এই রেকর্ডের অপেক্ষায় ছিল। রোনালদো এই রেকর্ড গড়তে পারতেন ৬ সেপ্টেম্বরেই। কিন্তু সেদিন তিনি উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি। সেদিন পায়ে আঘাত থাকার কারণে দর্শক হয়ে খেলা দেখতে হয়েছিলো তাকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুইডেনের বিপক্ষে এই সুযোগ হাতছাড়া করেননি পর্তুগিজ সুপারস্টার সিআরসেভেন। সুইডেনের বিপক্ষে গোল করে মাইলফলক পূরণ করলেন পর্তুগাল অধিনায়ক।

১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন ইরানের আলি দাইয়ি। সে হিসেবে রোনালদোর অবস্থান দ্বিতীয় হলেও ইউরোপিয়ানদের মধ্যে তার অবস্থান রয়েছে প্রথমে।

ম্যাচের ৪৪তম মিনিটে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন। আর তাতেই ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল। সেই ফ্রি-কিকে সুইডিশ গোলরক্ষককে বোকা বানিয়ে গোল ছিনিয়ে নেন রোনালদো। দৃষ্টিনন্দন এক ফ্রি-কিকের মধ্য দিয়ে রোনালদো তার শততম গোল পূরণ করলেন।

ভক্তদের এখন অপেক্ষা রোনাল্ডোর আর ১০টি গোলের। এই উয়েফা নেশনস লিগেই যদি রোনালদো ১০টি করতে পারেন তাহলে এককভাবে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও তার দখলে থাকবে।

সান নিউজ/ বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা