রিয়াল ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ
খেলা

রিয়াল ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক:

২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে পাড়ি জমাচ্ছেন কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ২৯ বছর বয়সী তারকা এই শিষ্যকে গুডিসন পার্কে ২ বছরের চুক্তিতে নিজের কাছে নিয়ে এসেছেন কার্লো আনচেলত্তি।

তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোর অপশনও হাতে রেখেছে দ্য টফিসরা। এভারটনে কলম্বিয়ান তারকা কোচ হিসেবে পাবেন তার সাবেক গুরু কার্লো আনচেলত্তিকে। ইতালিয়ান কোচের অধীনে রিয়াল এবং ধারে বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছেন রদ্রিগেজ।

তবে আনচেলত্তির সঙ্গে সম্পর্কটা এর পরেও অটুট ছিল তার। যখন বায়ার্ন মিউনিখে আনচেলত্তি কোচ ছিলেন, তখন রদ্রিগেজকে সেখানেও ধারে নিয়ে গিয়েছিলেন দুই মৌসুমের জন্য।

আনচেলত্তি বায়ার্ন ছাড়লে নিকো কোভাচের অধীনে রদ্রিগেজের দ্বিতীয় মৌসুমটা ছিল হতাশাজনক। তাই বাধ্য হয়ে রদ্রিগেজ আবার রিয়ালে ফিরলেও সেখানে জিদানের কাছে প্রায় ব্রাত্যই থাকতে হয় আগের মতো। গত মৌসুমে মাত্র ১৪টি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর একই বছর ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তি করেন তিনি। কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সিতে নিয়মিত হতে পারেননি।

এভারটনে যোগ দিয়ে রদ্রিগেজ বলেন, ‘আমি সত্যি, সত্যি আনন্দিত অনবদ্য ও ঐতিহাসিক এই ক্লাবে যোগ দিতে পেরে। এখাকার কোচ আমাকে খুব ভালো জানেন। ’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা