ফিরেছেন টাইগার বোলিং কোচ গিবসন
খেলা

ফিরেছেন টাইগার বোলিং কোচ গিবসন

স্পোর্টস ডেস্ক:

ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যারিবীয় বোলিং কোচ ওটিস গিবসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় সোয়া ঘণ্টা দেরি করে পৌঁছান।

গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ০৮টা ৪০ মিনিটে বাংলাদেশে অবতরণ করার কথা থাকলেও, ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেননি গিবসন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদের প্রায় সবাই ঢাকায় ফিরেছেন। সর্বশেষ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন গিবসন।

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন কোচরা। এর আগে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

এরিমধ্যে করোনা পরীক্ষার জন্য সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ক্রিকেটারদের বাসা থেকেই নমুনা সংগ্রহ করা হয়। এখন ফলাফলের জন্য অপেক্ষা।

ফল নেগেটিভ আসা ক্রিকেটাররা বুধবার থেকে ফের মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, বাসায় বাসায় গিয়ে সোমবার মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৭ ক্রিকেটার, বাকিরা সাপোর্ট স্টাফ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা