বিচারককে আঘাত করায় বহিষ্কৃত জোকোভিচ
খেলা

বিচারককে আঘাত করায় বহিষ্কৃত জোকোভিচ

স্পোর্টস ডেস্ক:

দুঃসময় যেন কিছুতেই কাটতে চাইছে না নোভাক জোকোভিচের। এর আগে করোনার মধ্যে প্রতিযোগিতা আয়োজন করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার আরেক বিতর্কের মধ্যে জড়িয়ে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হলেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে অনিচ্ছাকৃত ভাবে এক মহিলা লাইন-জাজের গলায় আঘাত করে বসেন জোকোভিচ। প্রথম সেটের একাদশ গেমে ৫-৬ পিছিয়ে গিয়ে জোকোভিচ হতাশায় বলে আঘাত করেন। যা গিয়ে লাগে ওই মহিলা লাইন জাজের গলায়। সঙ্গে সঙ্গে জোকোভিচ এগিয়ে যান তার দিকে। এর পরে টুর্নামেন্ট সুপারভাইজারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সার্বিয়ার তারকার। শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয় এ বারের যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কার করা হচ্ছে জোকোভিচকে। ২০০৪ এর পরে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামে রজার ফেডেরার, রাফায়েল নাদাল বা জোকোভিচকে সেমিফাইনালে দেখা যাবে না।

ফলে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের সহজ সুযোগ হাতছাড়া করলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

চলতি বছর দারুণ ফর্মে ছিলেন তিনি। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগ পর্যন্ত কোন ম্যাচে হারের মুখও দেখেননি তিনি। ফেদেরার-নাদাল না থাকায় অনেকটাই নিশ্চিত ছিল তার এবারের ইউএস ওপেন জয়।

এদিকে ইউএস ওপেনের পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অ্যালেক্সান্ডার জাভরেভ আর বোর্না কোরিচ। নারীদের এককে অঘটনের শিকার হয়েছেন প্রায় সবাই। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন পেত্রা কেভিতোভা, পেত্রা মার্টিচ আর অ্যাঞ্জেলিক কারবার।

আসরের ৬ষ্ঠ বাছাই কেভিতোভাকে শুরু থেকেই চাপে রাখেন মার্কিনী শেলবি রজার্স। প্রথম সেট টাইব্রেকারে হেরে বসলেও ২য় সেট ৬-৩’এ জিতে ম্যাচে ফিরে আসেন কেভিতোভা। তবে শেষ সেটে আর ম্যাচ বাঁচাতে পারেননি এই চেক তারকা। আবারো টাইব্রেকে হেরে বিদায় নেন গেল আসরের রানার আপ পেত্রা কেভিতোভা।

৮ম বাছাই পেত্রা মার্টিচকে প্রথম সেটেই ৬-৩ এ হারিয়ে দেন কাজাখস্তানের ইউলিয়া পুতিন্তেসেভা। ২য় সেটে মার্টিচ ৬-২ এ জয় পেলেও শেষ সেটে আর পেরে ওঠেননি। ৬-৪ সেট জিতে ক্যারিয়ারে প্রথমবারের মত ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠেন ইউলিয়া পুতিন্তেসেভা।

তবে অ্যাঞ্জেলিক কারবারকে ম্যাচে দাঁড়াতেই দেননি জেনিফার ব্রাডি। প্রথম সেট ৬-১ এ হারের পর ২য় সেট ৬-৪ এ হেরে বসেন কারবার। এদিন প্রথমবারের মত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ব্রাডিও।

পুরুষ এককে স্পেনের আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনাকে হারাতে অবশ্য বেগ পেতে হয় নি জাভরেভকে। প্রথম দুই সেট ৬-২ এ জিতে ম্যাচ অনেকটাই নিশ্চিত করে ফেলেন এই জার্মান। আর শেষ সেট ৬-১ ফোকিনাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জাভরেভ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোর্না কোরিচও জয় পেয়েছেন সরাসরি সেটে । অস্ট্রেলিয়ার জর্ডান থমসনকে ৭-৫, ৬-১, ৬-৩ ‘এ হারিয়ে শেষ আটে জায়গা করে নেন কোরিচ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা