কুতিনহোকে আর কোথায় যেতে দিচ্ছেন না বার্সা কোচ
খেলা

কুতিনহোকে আটকে দিল বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক:

গত মৌসুমে ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ্পে কুতিনহোকে ধারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাঠিয়েছিল বার্সেলোনা। সময়টাও দারুণ কেটেছে তার। বাভারিয়ানদের জার্সিতে প্রথমবারের মতো ছুঁয়ে দেখেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল জিতে পূরণ করেছেন ট্রেবল স্বপ্নও। এমনকি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের হাতে বার্সার ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোলও করেন কুতিনহো।

তবে এবার আর ধারে ২৮ বছর বয়সী তারকাকে আর কোথাও পাঠাচ্ছে না কাতালানরা। ২০২০/২১ মৌসুমটা ক্যাম্প ন্যুয়ে থাকছেন কুতিনহো। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

মূলত বড় অঙ্কের ট্রান্সফার ফি’র কারণে বায়ার্ন কুতিনহোর সঙ্গে চুক্তি করতে রাজি না হওয়ায় অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছেড়ে বার্সায় ফিরে আসেন তিনি। এদিকে কিকে সেতিয়েন বরখাস্ত হওয়ার পর ক্যাম্প ন্যুয়ে নতুন কোচ হিসেবে এসেছেন রোনাল্ড কোম্যান। ডাচ কোচ বার্সাকে জানিয়েছেন, কুতিনহোকে চান তিনি। তার আগ পযর্ন্ত কয়েকমাস ধরে ব্রাজিলিয়ান তারকার নতুন ঠিকানা নিয়ে আলোচনা চলছিল।

কোম্যান তার স্কোয়াডে কুতিনহোকে সেন্ট্রাল-মিডফিল্ডার হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন।

সান নিউজ/ বিএম/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা