এমবাপে করোনায় আক্রান্ত
খেলা

এমবাপে করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপে এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) টেস্ট করালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে ফ্রান্সের দল থেকে বাদ দেওয়া হয়। যদিও তিনি সুস্থ আছেন এবং করোনার কোনও লক্ষণ নেই। খবর ডেইলি মিররের

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচে খেলছেন না এমবাপে।

অবশ্য সুইডেনের বিপক্ষের ম্যাচের পর থেকেই এমবাপে আইসোলেশনে ছিলেন, অনুশীলনে যোগ দেননি। করোনা পজিটিভ হওয়ার পর সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।

শনিবার উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে দারুণ একটি গোল করেছিলেন এমবাপে, যা ছিল জাতীয় দলের হয়ে তার ১৪তম গোল। নেশন্স লিগে মাঠে নামার আগে ফ্রান্সের সব খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছিল। সেই পরীক্ষায় নেগেটিভ হয়েই তিনি অনুশীলনে যোগ দিয়েছিলেন। এমনকি সুইডেনের বিপক্ষের ম্যাচের আগে বুধবার যে টেস্ট করানো হয়েছিল সেখানেও নেগেটিভ হয়েছিলেন তিনি।

কিন্তু সোমবারের পরীক্ষায় তিনি পজিটিভ হন। পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন এমবাপে। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/ আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা