খেলা

বারেলার একমাত্র গোলে নেদারল্যান্ডকে হারাল ইতালি

স্পোর্টস ডেস্ক:

বিগ ম্যাচে গেল আসরের ফাইনালিস্ট নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। নিকোলাস বারেলা ইতালির হয়ে জয়সূচক গোলটি করেন।

ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ভাল শুরু পেয়েছিল ডাচরা। কিন্তু ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করে ইতালি। ম্যাচের বল পজিশন থেকে শুরু করেও আক্রমণের সুযোগ তৈরির লড়াইয়েও এগিয়ে যায় মানচিনি শীষ্যরা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে লিড নেয় ইতালি। দুর্দান্ত হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার নিকোলাস বারেলা। নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও এই জয়ে নেশন্স লিগের “এ” ক্যাটাগরির এক নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে ইতালি।

টানা ১১ ম্যাচ জেতা ইতালির ছন্দপতন ঘটে গত শুক্রবার। বসনিয়ার বিপক্ষে ঘরের মাঠে তারা ড্র করে বসে ১-১ গোলে। তবে নেদারল্যান্ডসের ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আর খোলসবন্দী হয়ে থাকেনি আজ্জুরিরা। ম্যাচের শুরু থেকেই খেলেছে আধিপত্য বিস্তার করে। তবে শুক্রবারের ম্যাচ থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন রবার্তো মানচিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা