মোস্তাফিজকে ঘিরে সাজানো হচ্ছে পেস এটাক
খেলা

মোস্তাফিজকে ঘিরে সাজানো হচ্ছে পেস এটাক

স্পোর্টস ডেস্কঃ

মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার পাঁচ বছরের। এই সময়ে ৫৮ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলেছেন মাত্র ১৩টি। সর্বশেষটি আবার গত বছরের মার্চে। গত ১৮ মাসে বাংলাদেশ আফগনিস্তান, ভারত, জিম্বাবুয়ে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছে। কিন্তু মুস্তাফিজের খেলা হয়নি। এবার শ্রীলঙ্কা সফরের পেস অ্যাটাকের মূল অস্ত্র হিসেবে টিম ম্যানেজমেন্ট ভাবছে মুস্তাফিজকে। নির্বাচক হাবিবুল বাশার সুমন তেমনটাই জানিয়েছেন।

তিনি বলেন ‘অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন না ক্রিকেটাররা। তাই ফিটনেস নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এমন ভাবনায় আমরা টেস্টে মুস্তাফিজকে চিন্তাভাবনা করছি। এটা সত্যি যে, দেশের সেরা পেসার মুস্তাফিজ। সিরিজে আমরা তাকে ঘিরেই পেস বিভাগ সাজানোর পরিকল্পনা করেছি।’ ইনজুরি প্রবণতার জন্য একমাত্র মুস্তাফিজকে শুধু সাদা বলে ও রঙিন পোশাকে খেলানোর কথা ভেবেছিল টিম ম্যানেজমেন্ট।

দীর্ঘ আট মাস পর সিরিজ খেলতে নেমে শ্রীলঙ্কাকে ভড়কে দিতে ৭ পেসার নিয়ে ঢাকা ছাড়বে বাংলাদেশ। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে মূল অস্ত্র ধরেই তিন পেসার দিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।

তিন টেস্ট সিরিজ খেলতে টাইগাররা ঢাকা ছাড়বেন ২৭ সেপ্টেম্বর। তার আগে আরও তিনবার করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার পরীক্ষা করানোর পর নেগেটিভ ক্রিকেটারদের সোনারগাঁও হোটেলে ওঠানো হবে। ২০ সেপ্টেম্বর তৃতীয়বার পরীক্ষা করা হবে। সর্বশেষ পরীক্ষা করা হবে ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার আগে। এর আগে বিসিবির পরিকল্পনা ছিল ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করানোর। কিন্তু পরিকল্পনায় বদল এনে আগেই করানোর ব্যাখ্যায় সিইও বলেন, ‘আগে করানোর কারণ হচ্ছে, যদি কোনো ক্রিকেটারের করোনা পজিটিভ হয়, তাহলে সুস্থ হতে এখন সে সময় পাবে। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা করে পজিটিভ হলে সেটা হতো আত্মঘাতী। এমন বিবেচনায় আমরা আগে পরীক্ষা করিয়েছি।’

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা