গোল বন্যায় ভেসে গেল আইসল্যান্ড
খেলা

গোল বন্যায় ভেসে গেল আইসল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ

উয়েফা নেশন্স লিগে নিজেদের মাঠে আইসল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। আইসল্যান্ডকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রবের্তো মার্তিনেসের দল। জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। একটি করে গোল করেন ড্রিস মের্টেন্স, আক্সেল উইটসেল ও জেরেমি দোকু।

জয়ের লক্ষ্যে প্রতিপক্ষের মাঠে আইসল্যান্ড শুরুটা ভালোই করেছিল। ১০ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন ফ্রিদিয়োনসন। অবশ্য পরের সাত মিনিটে উইটসেল ও বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রবের্তো মার্তিনেস শিষ্যরা। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান বারান ম্রেনটেন্স। ৩-১ গোলে এগিয়ে থাকায় আইসল্যান্ডকে আরো চেপে ধরে বেলজিয়ানরা।

আইসল্যান্ড গোল করার চেষ্টা করলেও উল্টো ৬৯ ও ৭৯ মিনিটে আরো দুই গোল খেয়ে নিজেদের লজ্জায় ডোবায় আইসল্যান্ড। তাতে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অন্যদিকে ডেনমার্কের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ইংল্যান্ড।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ডেনমার্কের পয়েন্ট ১, আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট পায়নি।

সান নিউজ/ বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা