খেলা
বিশ্বকাপ

আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বিশ্বকাপে প্রত্যাশার ছিঁটেফোটাও দেখাতে পারেনি। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে আসর থেকে সবার আগে ছিটকে পড়েন সাকিব-মুশফিকরা।

আরও পড়ুন: শিষ্যদের বিদায় বললেন ডোনাল্ড

বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের শেষদিকে বাংলাদেশ নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে সাকিব বাহিনী ।

শুরুটা করায় মনে হয়েছিল, এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে চলেছে বাংলাদেশ। পরে টানা ৬ হারের লজ্জা। শেষদিকে এসে ১ টি জয় পেলেও স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।

তবে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল যে, অংশগ্রহণকারী দলগুলো প্রতিটি জয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। তাছাড়াও যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার জন্য আর্থিক পুরস্কার পাবে।

আইসিসির ঘোষণা অনুযায়ী, গ্রুপপর্বে খেলার জন্য ১ লাখ মার্কিন ডলার করে পাবে, আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ হাজার মার্কিন ডলার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচ- আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২ জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর ১ লাখ মার্কিন ডলার পাবে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে।

সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা) প্রায়।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ (রোববার ১২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বহনকারী চাটার্ড ফ্লাইটটি।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা