খেলা

জন্মদিনে মাইলফলক ছুঁলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক: বিরাট কোহলির ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছেন আরও একটি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন বিরাট।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ভারত

এতদিন ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। আজ (রোববার ৫ নভেম্বর) বিশ্বকাপের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনের রেকর্ডে ভাগ বসান বিরাট কোহলি।

শচীন ওয়ানডেতে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। তার চেয়ে ১৭৪ ম্যাচ কম খেলে মাত্র ২৮৯ ওয়ানডেতেই ৪৯টি সেঞ্চুরি করেন কোহলি। ক্রিকেট ইতিহাসে শচীন টেন্ডুলকারই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৭৮২ ইনিংসে ব্যাট করে ১০০টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ইতোমধ্যে বিরাট কোহলি ৫৭১ ইনিংসে ব্যাট করে ৭৯টি সেঞ্চুরি করেছেন। শচীনকে ছুতে হলে তাকে আরও ২১টি সেঞ্চুরি করতে হবে। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, একমাত্র বিরাট কোহলির পক্ষেই সম্ভব শচীনের এই রেকর্ড ভাঙা।

আজকের এই দিনে কোহলি ১৯৮৮ সালের পশ্চিম দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ক্রিমিনাল ল’ইয়ার ও মা গৃহিণী। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। এরপর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা