সংগৃহীত ছবি
খেলা

নিউজিল্যান্ডের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৪০২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : বোলিংয়ে পাকিস্তান

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়াটা যে চরম একটি ভুল ছিল, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কিউই ব্যাটাররা। বাঁ-হাতি স্লো অর্থোডক্স হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন কিউই ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা। কিন্তু বিশ্বকাপে এসে তিনি হয়ে গেলেন পুরোপুরি একজন ব্যাটার। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৩টি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

আজও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এলো এই কিউই ব্যাটারের ব্যাট থেকে। ৯৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ৫ রানের আক্ষেপ থেকে গেলো তার। ৯৫ রানে আউট হয়ে যান ইফতিখার আহমেদের বলে। ৭৯ বলে ১০ বাউন্ডারি এবং ২ ছক্কায় এই রান করেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সময়ই হাতের আঙ্গুলে চোট পান উইলিয়ামসন। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে আজ মাঠে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করলেন কিউই অধিনায়ক।

ওপেনার ডেভন কনওয়ে ৩৫ রান করে হাসান আলির বলে আউট হন। ২৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন ড্যারিল মিচেল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা