খেলা

তামিম বললেন, ‘খেলবো কিনা জানি না’

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপ ভুলে যাওয়ার মতো বাংলাদেশের জন্য। ২০০৭ সাল থেকে পরবর্তী চার বিশ্বকাপে তারা তিনটি করে ম্যাচ জিতেছিল। ভারতের মাটিতে সেই অঙ্ক ছাড়িয়ে যাওয়ার আশা তো ছিল-ই, একইসঙ্গে সেমিফাইনালে খেলারও লক্ষ্য ছিল সাকিব আল হাসানদের। কিন্তু সেই লক্ষ্য এখন ভুলে যাওয়াই ভালো, পুরো বিশ্বকাপই যে পরিণত হয়েছে দুঃস্বপ্নে!

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সাকিবদের এমন পারফরম্যান্সে হতাশ ভক্ত-সমর্থকরা। গণমাধ্যম থেকে চায়ের কাপের আড্ডায় সব জায়গায় রীতিমতো সমালোচনার ঝড় বইছে। তবে খারাপ সময়ে দলের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল।

তিনি বলেন, 'ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।'

তামিম বলেন, 'একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।'

আরও পড়ুন: ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

এদিকে তামিম আবারো মাঠে ফিরবেন কিনা তা নিয়েও বিতর্ক আছে। এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে খোলাসা করে কিছু বলেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, 'আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না সামনে খেলব কি খেলব না। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্যে।'

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা