সংগৃহীত ছবি
খেলা

দ. আফ্রিকার রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ৩৫৭ রানের বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও বাভুমা। তবে ইনিংসের নবম ওভারেই ধাক্কা খায় উড়ন্ত দক্ষিণ আফ্রিকা। কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফিরেন প্রোটিয়া অধিনায়ক।

দ্বিতীয় উইকেট জুটিতে রাসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়েই সেই ধাক্কা সামাল দেন ডি কক। এরপর স্বভাবসুলভ ক্রিকেট খেলে দলের রানের চাকা সচল রাখেন তারা। ক্রমেই কিউই পেসারদের ওপরে চড়াও হতে থাকেন এই দুই ব্যাটার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দুর্দান্ত ব্যাটিংয়ে ২ জনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়েন তারা। এরপর টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩ ছক্কা ও ১০ চারে খেলেন ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

ডি কক ফিরলে অপরপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ডুসেন। এরপর তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতকও।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন এ ব্যাটার। ৪৩ বলে ৭৮ রানের বড় জুটি গড়েন তারা।

শেষ দিকে ডুসেনের ১১৮ বলে ১৩৩ ও মিলারের ৩০ বলে ৫৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

কিউইদের হয়ে দুটি উইকেট শিকার করেন টিম সাউদি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা