সংগৃহীত ছবি
খেলা

ডাচদের গুঁড়িয়ে দিল আফগানরা

স্পোর্টস ডেস্ক : চলতি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো আফগানরা।

আরও পড়ুন : তামিম বললেন, ‘খেলবো কিনা জানি না’

শুক্রবার (৩ নভেম্বর) ভারতের লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ১১১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করে ফেরেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

আরও পড়ুন : ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।

দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ। ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা