খেলা

ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ভারতে ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে এই দুই দল।

নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন দলে নেই। এদিকে ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারও চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।

অন্যদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।

আরও পড়ুন : বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা