সংগৃহীত ছবি
খেলা

সাকিবকে ছাড়াই ধর্মশালায় মিরাজরা

স্পোর্টস ডেস্ক : ভারতের আসামের গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর ইংলিশদের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলে বিশ্বকাপের প্রস্তুতি। এবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচ টাইগারদের।

আরও পড়ুন : এবার অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই

আগামী ৭ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। এছাড়া আগামী ১০ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

দলের সঙ্গে কোচিং স্টাফ এবং অন্যসব খেলোয়াড়রা থাকলেও দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে 'ক্যাপ্টেন্স মিট' নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।

আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ওই অনুষ্ঠান শেষ করে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

আরও পড়ুন : অস্ত্রের ঝনঝনানির সুযোগ নেই

ধর্মশালায় ২ ম্যাচ খেলার পর ভারতের চেন্নাইতে যাবে টাইগাররা। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা