সংগৃহীত
খেলা

ঢাকা ছাড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেৃত্বাধীন দলটি। এর আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেয় টাইগাররা।

আরও পড়ুন: হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে নিতে নোটিশ

এবারের বিশ্বকাপে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল নেই। তাকে ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিনিয়র-জুনিয়রের কম্বিনেশনে দল গঠন করেছে।

দেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও জানান, বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে, অনেক ছোট ছেলে যাচ্ছে, ইয়াং নেম। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা দলে নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা। এদের ওপর আস্থা রাখতে হবে।

আরও পড়ুন: বিকেলে ভারতে যাচ্ছে বাংলাদেশ

৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর নিজেদের ২য় প্রস্তুতি ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা