সংগৃহীত ছবি
জাতীয়

অস্ত্রের ঝনঝনানির সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্ত্রের ঝনঝনানির সুযোগ নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আরও পড়ুন : আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমান্ডার আল মঈন বলেন, র‌্যাবের ম্যান্ডেট হলো- অস্ত্র, জঙ্গি, মাদক ও সন্ত্রাসী দমন। এটা শুধু নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছে, তা নয়। র‌্যাব যখনই তথ্য পায় বা অবৈধ অস্ত্র বহন, ব্যবহারের তথ্য পেলে সেটা দেশের যে প্রান্তেই হোক কাজ করে। গত সপ্তাহে যশোর থেকে ছয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে র‌্যাব শুধু নির্বাচনের সময় নয়, যেকোনো সময় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে কিছু ব্যক্তি বা মহল মনে করে নির্বাচনকে কেন্দ্র করে জনসমর্থনের পাশাপাশি পেশিশক্তির প্রয়োজন রয়েছে। তারা এ ধরনের সন্ত্রাসীদের ব্যবহার করা বা সন্ত্রাসীদের মাধ্যমে অস্ত্রের ব্যবহারের চেষ্টা করতে পারে। এ বিষয়ে কাজ করছে র‌্যাবের গোয়েন্দারা।

আরও পড়ুন : ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে বের হওয়ার তথ্য সরাসরি আমরা পাই না, পাওয়ার কথাও নয়। সন্ত্রাসীরা কারাগার থেকে জামিনে বের হচ্ছে আদালতে দারোগা থাকে, অনেক ক্ষেত্রে কারাগার থেকে কারা কর্তৃপক্ষ বা কারা পুলিশের কাছ থেকে পুলিশ সদরদপ্তর পেয়ে থাকে। পাশাপাশি র‌্যাবের গোয়েন্দাদের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী ও বড় অপরাধের ইতিহাস যাদের রয়েছে তাদের অবস্থান নজরদারিতে রাখা হচ্ছে। র‌্যাবের জনবল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাদের বিষয়ে কোনো তথ্য পেলে আমরা কাজ করছি। যেহেতু তারা আইনানুগ প্রক্রিয়ার মধ্যদিয়ে জামিনে বের হয়।

সন্ত্রাসীদের জামিনের তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ তথ্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিনিময় করা উচিত। তখন সমন্বিতভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে মনে করলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে আমরা নজরদারিতে রাখার চেষ্টা করি। জামিনে বের হয়ে জঙ্গিরা আবারও অপরাধ করছে কি না মনিটর করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা