ছবি: সংগৃহীত
জাতীয়

আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: খালেদার চিকিৎসায় করণীয় কিছু নেই

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮ টা ৩৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২ টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আরও পড়ুন: ২৩ অক্টোবর আ.লীগের মহাসমাবেশ

এর আগে গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে বাংলাদেশি সম্প্রদায়ের দ্বারা একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল।

সোমবার (২ অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এপিপিজি-এর চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলেরসহ কয়েকজন বিশিষ্টজনের সাথে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভিসানীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়

১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে তিনি ৭৮ তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনসহ অন্যান্য উচ্চপর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সূত্র: বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা