ছবি-সংগৃহীত
রাজনীতি

২৩ অক্টোবর আ.লীগের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হবে আগামী ২৩ অক্টোবর। আওয়ামী লীগ এ দিনটিকে উদযাপন করতে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনার উন্নয়ন-সাফল্য ছড়িয়ে দিতে যুব সমাবেশ

সোমবার (২ অক্টোবর) আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

মহাসমাবেশকে সফল করতে ৫টি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। ঢাকার আশেপাশে প্রতিনিধি দলের সদস্যরা ১৫ টি জেলা ও মহানগর শাখায় নেতা-কর্মীদের সাথে বিশেষ সভা করবেন।

আগামী ১৫ অক্টোবরের আগেই সাংগঠনিক প্রতিনিধি দলের সদস্যবৃন্দ জেলাসমূহে বর্ধিত সভায় অংশ নেবেন।

আরও পড়ুন : আ’লীগের নতুন কর্মসূচি ঘোষণা

সকল বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট জেলা, মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রী, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়রগণ উপস্থিত থাকবেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানবৃন্দ, জেলা, মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ, উপজেলা, থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

আরও পড়ুন : নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

২৩ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিতব্য ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক উপজেলা,থানা,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড থেকে সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা