সংগৃহীত ছবি
খেলা
এশিয়া কাপ

বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের নেট রানরেট দাঁড়িয়েছে (+০.৩৭৩)। তাতে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটির।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম শেখের সঙ্গে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৩২ বলে ২৮ আর ২ বলে শূন্য রানে ফেরেন নাইম শেখ ও তাওহিদ হৃদয়।

আরও পড়ুন : বাংলাদেশের গোল মিসে ম্যাচ ড্র

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন মিরাজ-শান্ত। এই জুটিতে তারা ১৯০ বলে ১৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ১৯৪ রানের জুটি গড়ার পথে জোড়া ফিফটি হাঁকান মিরাজ-শান্ত। দুজনেই নিজের ফিফটির ইনিংসটাকে সেঞ্চুরিতে পরিনত করতে সক্ষম হন। মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ।

এরপর আফগানরা ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামলেও শুরুতেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায়। এরপর রহমত শাহকে নিয়ে দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান। তারা দুজনে মিলে ৭৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে রহমতকে বোল্ড করে দলকে ব্রেক থ্রু এনে দেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। বিদায়ের আগে ৫৭ বলে ৩৩ রান করেন ডানহাতি এই ব্যাটার।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রহমতের উইকেট তুলে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরলেও বিপজ্জনক হয়ে ওঠেন ইব্রাহিম জাদরান। ৫২ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এরপর খোলস ছেড়ে ব্যাট চালাচ্ছিলেন তিনি। তবে বাংলাদেশকে ম্যাচে ফেরান একাদশে ফেরা পেসার হাসান।

ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে ইব্রাহিম জাদরানকে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে ফিরিয়ে গুরুত্বপূর্ণ এক ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। বিদায়ের আগে ৭৪ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৫ রান করেন আফগান ওপেনার।

এরপর অধিনায়ক শহিদি ও নাজিবুল্লাহ জাদরান মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ১৯৩ রানে মিরাজের বলে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ জাদরান। ফেরার আগে খেলেছেন ২৫ বলে ১৭ রানের ইনিংস। তিন রান পরেই উইকেটের পেছনে মুশফিকের দুর্দান্ত ক্যাচের সুবাদে সাজঘরে ফেরেন শহিদি। তার ব্যাট থেকে এসেছে ৫১ রান।

আরও পড়ুন : এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

২১২ রানে গুলবাদিন নাইব ফিরেছেন শরীফুলের আরও এক দুর্দান্ত ডেলিভারির সুবাদে। পরের দুই ওভারে এসেছে আরও দুই উইকেট। মোহাম্মদ নবী ফিরেছেন তাসকিনের বলে। আর করিম জানাত ফিরেছেন রান উইকেটের শিকার হয়ে। ম্যাচের ৪৫ তম ওভারে দুই উইকেটে আফগানদের ইনিংস শেষ করেছেন তাসকিন।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ। ৩টি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট পান হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা