ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলে টাইগাররা টিকে থাকবে সুপার ফোরের জন্য। আর হারলেই টুর্নামেন্ট থেকে নিতে হবে বিদায়।

আরও পড়ুন : এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রি

আজ (রোববার) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর।

এছাড়া একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। অন্যদিকে, একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : বৃষ্টিতে পণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

ইতালিতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

জীবিকার সন্ধানে ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা