ছবি-সংগৃহীত
খেলা

এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল হিথ স্ট্রিক মারা গেছেন। কিন্তু সেবার স্ট্রিক নিজেই জানান, তিনি বেঁচে আছেন। তবে এবার আর কোনো গুজব নয় সত্যিই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন জিম্বাবুয়ের কিংবদন্তি অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক এই বোলিং কোচ।

আরও পড়ুন : বৃষ্টিতে পণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ

রোববার (৩ সেপ্টেম্বর) হিথ স্ট্রিকের স্ত্রী নাদিনে স্ট্রিক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে দেবদূতদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি নিজ পরিবার ও স্বজনদের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং পার্কে একা হাঁটেননি। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারও তোমাকে আঁকড়ে ধরি।’

অনেকদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ৪৯ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার। চলতি বছরের মে মাসে খবর বেরিয়েছিল, লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত তিনি। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরপর থেকে তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

আরও পড়ুন : ইরানকে হারিয়ে দিল বাংলাদেশ

জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯ উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

বর্ণাঢ্য ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন।

হালের মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে বিশ্বমঞ্চে নিয়ে আসার কারিগরও তিনি। এছাড়া দুই দফায় (২০০৯-১৩ এবং ২০১৬-১৮) ছিলেন জিম্বাবুয়ের কোচ। ২০১৮ সালে ছিলেন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।

আরও পড়ুন : বাংলাদেশে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

যদিও কিংবদন্তি এই অলরাউন্ডারের শেষটা সুখকর ছিল না। ২০২১ সালে দুর্নীতির অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সি এ ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা