খেলা

ব্যাটিংয়েও অবদান রাখতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক: পেস আক্রমণে বাংলাদেশের নেতা তাসকিন আহমেদ। গত দুই-আড়াই বছরে তার আগুনঝরা বোলিংয়ে অনেক ম্যাচে নিয়ন্ত্রণ পেয়েছে দল। মিলেছে জয়ও। তবে বলের পাশাপাশি ব্যাটিংয়েও তাসকিন ভূমিকা রাখতে চায়। এই অভিযানে তার প্রেরণা মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১৮ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের অনুশীলনে বোলিংয়ের পর নেট সেশনে ব্যাট হাতেও ঘাম ঝরান তাসকিন। নিখুঁত একেকটি ডিফেন্সে তারচোখেমুখে দেখা যায় তৃপ্তি। ব্যাটে-বলে না হলে হতাশার প্রকাশও স্পষ্ট। বল নাগালের মধ্যে পেলে বড় শট খেলারও চেষ্টা করেন এই খেলোয়ার।

এমনিতে তার ব্যাটের হাত বরাবরই মোটামুটি ভালো। ব্যাট হাতে উন্নতি করার তাড়নার কথাও নানা সময়ে বলেছেন এই ফাস্ট বোলার। ২৭ বছর বয়সী ক্রিকেটারের সেই তাড়নার প্রমাণ মিলছে এবারের বিপিএলেও। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে বাড়তি সময় দিচ্ছেন তাসাকিন। নিয়মিতই বোলিং ঝাঁকিয়ে নেওয়ার পর প্যাড-হেলমেট নিয়ে নেটে কাটান নিবিড় সময়।

অনুশীলন শেষে পুরনো সেই চাওয়ার কথাই নতুন করে শোনালেন তাসকিন। তিনি বলেন, আমার লক্ষ্য ভালো মানের টেল এন্ডার ব্যাটসম্যান হওয়া। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে ভালো বোলাররা ব্যাটিংও ভালো করে, দলের হয়ে তাদের অবদান থাকে। আমি চাইছি না টপ অর্ডার ব্যাটসম্যান হতে। আমি চাই, শেষ দিকের ভালো ব্যাটসম্যান হতে। যদি সেরকম পরিস্থিতি আসে, তখন যেন দলের ব্যাটারদের সমর্থন দিতে পারি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্য পূরণে আপাতত তিনি অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে মিরাজকে দেখে। বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডারের ভূমিকায় দেখা গেলেও আন্তর্জাতিক মঞ্চে প্রথম কয়েক বছর পুরোদস্তুর বোলার ছিলেন মিরাজ। তবে গত দুই-তিন বছরে ব্যাটিংয়েও নিজের সামর্থ্যের ছাপ রাখছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। উন্নতির সেই পথ ধরে ছুটতে চান তাসকিনও।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে হারিয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন তাসকিন। তবে ওভারপ্রতি খরচ করেছেন স্রেফ ৫.৪৮ রান। ব্যাটিংয়ে খুব বেশি কিছু করার সুযোগ তেমন পাননি এখনও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা