ছবি-সংগৃহীত
খেলা
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ

দুর্দান্ত সাকিব, ব্যর্থ লিটন

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ কারিশমা দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দারুণ নৈপুণ্যে দাপুটে জয় নিশ্চিত করেছে মন্ট্রিয়েল টাইগার্স। অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস, হার নিয়ে মাঠ ছেরেছে তার দল সারে জাগুয়ার্স।

আরও পড়ুন : তাসকিনের তোপ, মুশফিক ঝড়

স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) সারে জাগুয়ার্স বনাম মন্ট্রিয়েল টাইগার্সের ম্যাচটিকে ঘিরে আলাদা নজর ছিল দেশের ক্রিকেট ভক্তদের। কারণ এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব এবং লিটন একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। আর দুজনের মধ্যে সাকিবই যেন সব আলো কেড়ে নিলেন। জাগুয়ার্সদের বিপক্ষে তার দল জিতেছে ৫ উইকেটে।

এদিন বল হাতে ছন্দে ছিলেন সাকিব। ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এমনকি জাতীয় দলের সতীর্থ লিটনকেও সাজঘরে ফিরিয়েছেন সাকিবই। ১১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন লিটন।

তবে দলীয় অধিনায়ক ইফতেখার আহমেদ এবং ওয়ানডাউনে নামা জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করে ১৩৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ইফতেখার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জতীন্দর সিংয়ের ব্যাট থেকে।

আরও পড়ুন : ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ব্যাট করতে নেমেও ঝড় তোলেন সাকিব। ওয়ানডাউনে নেমে সাকিব খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত। শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়েল টাইগার্স।

সারে জাগুয়ার্সের পক্ষে সাকিবের উইকেট সহ সর্বোচ্চ দুটি উইকেট নেন নেপালি ক্রিকেটার সন্দিপ লামিচানে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা