ছবি-সংগৃহীত
খেলা

রাতে মুখোমুখি হবেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আজ রাতে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও হার্ড হিটার লিটন দাস। আজ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে লিটনের সারে জাগুয়ার্স ও সাকিবের মন্ট্রিয়াল টাইগার্স। অর্থাৎ কানাডার এই লিগে দুই বাংলাদেশী ক্রিকেটার দুই দলে খেললেও আজ রাতে এক ম্যাচেই দেখা যাবে দুজনকে। তাই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য দিনটি উপভোগের।

আরও পড়ুন : ইংলিশ ক্লাব কিনলেন মার্কিন ধনকুবের

আসরে জাগুয়ার্সের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন। তাছাড়া ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্বও থাকবে এই উইকেটকিপার ব্যাটারের কাঁধে। ইতোমধ্যে কানাডায় দলের সঙ্গে যোগও দিয়েছেন লিটন।

এবারের আসরে লিটন ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন :ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

এদিকে মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে আছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে দল। তবে সাকিব ছাড়াও আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা স্কোয়াডে আছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা