খেলা

ইংলিশ ক্লাব কিনলেন মার্কিন ধনকুবের

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিডস ইউনাইটেড কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী ধনকুবের ডেনিস ডিবারটোলো ইয়র্ক। তবে ফুটবলের সঙ্গে এই নারী ধনকুবেরের পথচলা এবারই নতুন নয়। আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রের এনএফএলের (আমেরিকান ফুটবল) দল সান ফ্রান্সিসকো ফোরটি নাইনার্সেরও মালিক ছিলেন।

আরও পড়ুন : একদিনে রেকর্ড ১৯ প্রাণহানি

রয়টার্স জানায়, গত মৌসুমের আশানুরূপ সাফল্য না-পাওয়া লিডস ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যায়। আগামী মৌসুমে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে খেলতে হবে ইপিএল টেবিলে ১৯ নম্বরের দলটিকে। এরপরই ক্লাবটির মালিক বদলের খবর সামনে এসেছে।

গতকাল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ লিডসের মালিকানা বিক্রির অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিকভাবে নতুন মালিকের হাতে ক্লাবটি হস্তান্তরের পর পরিবর্তন আসবে চেয়ারম্যানের দায়িত্বেও। ইতালিয়ান ব্যবসায়ী আন্দ্রেয়া রাদরিৎসানির জায়গায় তখন চেয়ারম্যান হবেন পরাগ মারাঠি।

আরও পড়ুন : আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

পরাগ মারাঠি জানান, ‘ক্লাবকে নতুন করে সাজাতে এই পরিবর্তনের দরকার ছিল। আমরা এরই মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজনকে (মনশেনগ্লাডবাখের জার্মান কোচ ড্যানিয়েল ফারকে) কোচ হিসেবে নিয়োগ দিয়েছি, মাঠে যিনি বেশ সফল। আমরা আত্মবিশ্বাসী লিডস আগামী মৌসুমে আবার প্রিমিয়ার লিগে উঠতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তুলবে।’

প্রসঙ্গত, ২০০৪ সালে লিডস ইউনাইটেড অবনমিত হওয়ার পর প্রিমিয়ার লিগে কিছুতেই ফেরা হচ্ছিল না। তবে কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার হাত ধরে ১৬ বছরের অপেক্ষা ফুরোয় তাদের। ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতায় প্রত্যাবর্তনের পর ২০২০-২১ মৌসুমে বেশ ভালো খেলে দলটি। তবে দলের প্রধান তারকা খেলোয়াড়রা ক্লাব ছাড়ায় গত মৌসুমে আবারও হোঁচট খেয়েছে ক্লাবটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা