ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের মেন্টর মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০২৩ বিশ্বকাপের মেন্টর হচ্ছেন মাশরাফি বিন মুতর্জা। প্রধানমন্ত্রীর কাছে তামিম ইকবালের এমন চাওয়াতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: অবশেষে ফিরছেন তামিম!

শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে অবসর ইস্যুতে দেখা করতে গেলে এমন ইচ্ছার কথা জানান তামিম। তবে, বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানেও তামিম ইকবাল বলেছিলেন ২০২৩ বিশ্বকাপে মাশরাফি বিন মুতর্জাকে মেন্টর হিসেবে চান।

গণমাধ্যমকে তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে। মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন।’

আরও পড়ুন: তামিমকে নিয়ে সাকিবের স্ট্যাটাস

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার হুট করে অবসরের ঘোষণা দেওয়া তামিমকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অবসরের ঘোষণা প্রত্যাহার করেও নেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা