খেলা

মাশরাফি চাইলে বোর্ডও রাজি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারত দলের সাথে মেন্টর হিসাবে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে মাশিরাফিকে মেন্টর হিসাবে রাখতে দাবি জানান ক্রীড়াপ্রেমীরা। কারণ ক্রিকেটের বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা উপকৃত হবে বলে ক্রীড়মোদীদের ধারণা।

এ ব্যাপারে শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় মাশরাফিকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা (মেন্টর বা কোচ)? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, জানি না। ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবোই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা হয়নি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ঢাকা টেস্টে একসঙ্গে বসে খেলা দেখেছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। সেদিন বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন জানান, মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত সেজন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ও রকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম। এ ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সঙ্গে তো সবসময় যোগাযোগ হয় আরও হবে।

প্রসঙ্গত, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফরমেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। তবে দুইটি ম্যাচে খুব কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হারে মাহমুদুল্লাহর দল। সেই ম্যাচে হারের পর রিয়াদের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালচোনা ওঠে। এর প্রেক্ষিতে মাশরাফির নামটি বারবার সামনে চলে আসছে। এমন আলোচনার মধ্যেই গত বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে পাপনের ডাকে হাজির হয়েছিলেন মাশরাফি। সন্ধ্যায় জানতে চাইলে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি সাবেক অধিনায়ক। মাশরাফি বলেছেন, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছি। আর এমন কিছু না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা