ছবি- সংগৃহীত
খেলা

ওমিক্রনে আক্রান্ত ক্রিকেটার রুমানা-নাহিদা

ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়েফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো।

আইইডিসিআর জানিয়েছে, গত ৬ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, তারা দু'জনই জিম্বাবুয়ে থেকে ফিরেছেন, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা শারীরিকভাবেও এখন পর্যন্ত সুস্থ আছেন।

এদিকে আক্রান্ত ক্রিকেটারদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদের।

তিনি বলেন, যখন আমরা ওদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি তখন থেকেই চিকিৎসা শুরু হয়েছে। এখন ওমিক্রন শনাক্ত হয়েছে। এটিরতো আর ভিন্ন কোনো চিকিৎসা নেই। দু'জনই কোয়ারেন্টিনে আছে একই রুমে। আমরা ওদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছি।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা