ছবি-সংগৃহীত
খেলা

অবশেষে ফিরছেন তামিম!

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তামিম ইকবাল খান।

আরও পড়ুন : গণভবনে তামিম ইকবাল

শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান দেশসেরা এই ওপেনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। এরপর অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে। খেলবেন আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কন্নাজরিত কন্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

আরও পড়ুন : তামিমকে নিয়ে সাকিবের স্ট্যাটাস

তামিমের কান্নাজড়িত ঘোষণা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। দেশের সকল স্তরের মানুষ তামিমকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে রাতে খবর ছড়িয়ে পড়ে, তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

শুরুতে ব্যাপারটি গুঞ্জন মনে হলেও আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম থেকে তামিম ঢাকায় আসলে পাওয়া যায় সত্যতা। পড়ন্ত বিকেলে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

তামিমের সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাদের। অবশেষে আসে তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরার কথা জানান তামিম।

আরও পড়ুন : আমরা চাই তামিম ফিরে আসুক

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।

কারণ হিসেবে তামিম বলেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা