বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন (ফাইল ছবি)
খেলা

আমরা চাই তামিম ফিরে আসুক

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আরও পড়ুন: তামিমের অবসরে দলে রনি

এ বিষয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের পদত্যাগের ব্যাপারে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য নয়। এ ব্যাপারে তামিমের সঙ্গে বসে তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১২টা নাগাদ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

আরও পড়ুন: আমরা মোটেও প্রস্তুত ছিলাম না

তিনি আরও জানান, তামিম যেসব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, তা তারা মানে বোর্ড এখনো জানে না। কারণ তামিম বোর্ডকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

পাপন বলেন, তামিম বোর্ডকে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয় জানালে তখন বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা হবে। আমরা চাই তামিম ফিরে আসুক। এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

অন্যদিকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তামিমের বদলে লিটন দাসকে আফগানিস্তানের সঙ্গে শেষ দুই ম্যাচে অধিনায়ক করা হয়েছে।

তবে পাপনের দাবি, আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি আছে। কোনো কারণে তামিম না খেললে সহ-অধিনায়ক লিটন দাস দল চালাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা