ফাইল ছবি
খেলা

আমরা মোটেও প্রস্তুত ছিলাম না

স্পোর্টস ডেস্ক: শতভাগ ফিট না থেকেও বুধবার আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন অধিনায়ক তামিম ইকবাল। এটাকে ভালোভাবে নিতে পারেননি হেড কোচ হাথুরুসিংহে। এমনকি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বসেন মিডিয়ার কাছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচটিতে ডিএল মেথডে হার মানে ১৭ রানে। তামিম আউট হন ১৩ রানে। ফলে, বোঝাই যাচ্ছে- হারের সব দায়-দায়িত্ব গিয়ে বর্তায় তামিমের ওপর।

অবশেষে বিশ্বকাপের ঠিক তিনমাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দেশসেরা এই ওপেনার।

তামিমের এমন ঘোষণার প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেন ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো।’

আরও পড়ুন: দুপুরে তামিমের সংবাদ সম্মেলন

তামিমকে কি সিদ্ধান্ত বদলের কোন অনুরোধ জানানো হবে? এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা