ছবি : সংগৃহিত
খেলা

বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান

স্পোর্টস ডেস্ক: চলছে বর্ষা মৌসুম, সুযোগ পেলেই বাগড়া দিচ্ছে বৃষ্টি। বর্ষণমূখর আবহওয়ায় চট্টগ্রামে আয়োজিত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি কার্টেল ওভারের ম্যাচে পরিণত হয়েছে। ফলে ৪৩ ওভার করে পাচ্ছে উভয় দল।

আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টাইগাররা ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত অলআউট হয়নি। তাওহিদ হৃদয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলেছে স্বাগতিকরা। অর্থাৎ জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১৭০ রান।

চট্টগ্রামের মাটিতে টস হেরে ব্যাট করতে নেমে টাইগাররা সূচনাটা মোটামুটি ভালো করেছিল। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেওয়ার পরনিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

তবে লিটন ধীরস্থির ব্যাটিং করছিলেন। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন। কিন্তু মুজিবের ঘূর্ণি বলের কাছে পরাস্ত হয়ে ২৬ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন: সেরা গোলরক্ষক জিকো

নাজমুল হোসেন শান্ত ১২ রান করে হন মোহাম্মদ নবির শিকার। সালিম শাফিকে ক্যাচ দিয়ে বাঁহাতি এই ব্যাটার সাজঘরে ফিরেন।

১৫.১ ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। উইকেট ঢেকে দিতে হয় প্লাস্টিকের কাভার (ত্রিপল) দিয়ে। যার ফলে খেলাও বন্ধ হয়ে যায়। তবে কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা।

সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয় বিরতির পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন। এরপরই টানা দুই ওভারে জোড়া ধাক্কা। ২৩তম ওভারের শেষ বলে আজমতউল্লাহর বলে সাকিব কভারে ক্যাচ দেন।

আরও পড়ুন: বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

মুশফিক পরের ওভারের পঞ্চম বলে রশিদ খানকে উইকেট দিয়ে আসেন। তিনি অবশ্য নিজেকে খানিকটা দুর্ভাগাই ভাবতে পারেন। কারণ রশিদের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল লেগস্টাম্প দিয়ে, মুশফিকের গায়ে লেগে সেই বল ভেঙে দেয় স্টাম্প।

টানা দুই ওভারে সাজঘরে বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ। এরপর ভরসা দিতে পারলেন না দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন ধ্রুবও।

আরও পড়ুন: হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি

বিশ্বকাপকে সামনে রেখে আফিফ দলে জায়গা ফিরে পেয়েছেন। কিন্তু ফেরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেন এই বাঁহাতি। রশিদ খানের ঘূর্ণি মিস করে প্যাডে লাগে আফিফের।

আম্পায়ার অবশ্য আবেদনে শুরুতে সাড়া দেননি। রিভিউ নিয়ে জিতে যায় আফগানিস্তান।

আফিফ ফেরেন ৮ বলে ৪ রান করে। এরপর মেহেদি হাসান মিরাজও (৫) এলবিডব্লিউ হন, পেসার ফজলহক ফারুকি তার উইকেটটি নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা