ফাইল ছবি
খেলা

বড় শাস্তিতে নেইমার

স্পোর্টস ডেস্ক: পরিবেশ আইন লঙ্ঘন করে রিও ডি জেনিরোতে প্রাসাদ নির্মাণের ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ কোটি টাকা।

আরও পড়ুন: জামালের অপেক্ষা উপেক্ষিত

সোমবার (৩ জুলাই) শহরটির কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল।

এর আগে, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে প্রাসাদটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

তবে, শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নেইমার ম্যানসন রাজকীয় বাড়িটি তৈরি করতে শুরু করেছেন নেইমার। তবে, তা বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছেন এ তারকা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা