খেলা

ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আরও পড়ুন : ঈদ উদযাপন শান্তিপূর্ণ হয়েছে

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন : চলতি মাসে বন্যার শঙ্কা

মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় এনেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

শতদ্রু দত্ত বলেন, ঢাকায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন মার্টিনেজ। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা তার সঙ্গে পরিচয় হচ্ছে না মার্টিনেজের।

অথচ এই উন্মাদনার কথা জেনেই বাংলাদেশে আসার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা আসার খবর নিশ্চিত করেছিলেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা